মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২২:১৯

প্রকৌশলী সামছুল হক মজুমদার

আজ শুক্রবার গণপূর্ত বিভাগের সাবেক প্রকৌশলী ফেনীর বিশিষ্ট সমাজসেবক আলহাজ সামছুল হক মজুমদারের ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের ফেনী জেলাস্থ ফুলগাজী উপজেলার আমজাদ হাটের আমজাদ মজুমদার বাড়ি জামে মসজিদ, আলহাজ সামছুল হক মজুমদার জামে মসজিদ, ফেরদৌস নগর জামে মসজিদ, পূর্বদেবপুর জামে মসজিদ ও আড্ডাদার বাড়ি জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মরহুম সামছুল হক মজুমদার বিজেএমসির প্রকৌশলী জাকির হোসেন মজুমদার ও বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদারের পিতা।

মো. আবদুল কাদের মাস্টার

বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রাম নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী, বামনা সারওয়ারজান মডেল পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মরহুম মো. আবদুল কাদের মাস্টারের ৩০ আগস্ট ৪৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ শুক্রবার বাদজুমা রাজধানীর মিরপুরে আম্বরশাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, ৫২২, পূর্ব মনিপুরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষে তার বড় ছেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবদুল হক আকন এবং ছোট ছেলে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক সম্পাদনা বিভাগের শিফট ইনচার্জ আবদুল বাসেত আকন সবার কাছে দোয়া চেয়েছেন।

আব্দুল লতিফ

আজ শুক্রবার ঠাকুরগাঁও সুগার মিলের অবসরপ্রাপ্ত ঊধ্বতন কর্মকর্তা মো. আব্দুল লতিফের ১৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের জ্যেষ্ঠ পুত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধানের ঢাকায় মিরপুরের বাসভবনে বাদ-আসর এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

 

০