ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান ও এম?ডির নামে পরিচালিত সব অ্যাকাউন্টের তথ্য ও ৫০ লাখ বা তার বেশি টাকা লেনদেনের চেক ও রসিদের কপি চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ-সংক্রান্ত তথ্য চে?য়ে ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। আগামী এক সপ্তাহের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হ?য়ে?ছে।
বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, ইভ্যালি ডটকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে পরিচালিত সব ধরনের অ্যাকাউন্টের তথ্য পাঠাতে হবে। এছাড়া ২০২০ সাল থেকে তাদের হালনাগাদ লেনদেন বিবরণী, ৫০ লাখ বা তার চেয়ে বেশি টাকা জমা ও উত্তোলনের ক্ষেত্রে জমা রসিদ বা চেকের কপি (ওয়াক-ইন কাস্টমারের ছবিযুক্ত আইডিসহ) পাঠাতে বলা হয়ে?ছে। পাশাপা?শি এসব হিসাবের নমিনির তথ্য ও নমিনিদের নামে কোনো অ্যাকাউন্ট পরিচালিত হলে সেসবের তথ্যও দি?তে বলা হয়েছে। তাদের নামে এফডিআর, ঋণ হিসাব, এলসি থাকলে সব ধরনের কাগজপত্রসহ তথ্য দিতে হবে। হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল, টিপি ও সংশ্লিষ্ট সব ধরনের দলিল পাঠাতে হবে।
এরই মধ্যে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মো. রাসেলের বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা করা হয়েছে। গত বুধবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা মো. রাজ বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে এ মামলা করেন। এছাড়া ঢাকার কদমতলীতেও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
