রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের জন্য তিনটি ওয়ার্ড থাকলেও তা পর্যাপ্ত নয়। জ্বর, সর্দি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত শিশুরা প্রতিদিন ভর্তি হচ্ছে এসব ওয়ার্ডে। জায়গার সংকটে এক বেডে রাখতে হচ্ছে একাধিক শিশুকে। ধারণক্ষমতার চেয়ে বেশি শিশুর চিকিত্সা দিতেও হিমশিম খেতে হয় চিকিত্সক-নার্সদের। ১০ নম্বর ওয়ার্ড থেকে তোলা ছবি —আজাহার উদ্দিন