বিদ্যুতের মিটার টেম্পারিং প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মিটার টেম্পারিংয়ের কাজে জড়িত। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডেসকোর টঙ্গী (পূর্ব) বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় মিটার টেম্পারিং করা অবস্থায় দুই জনকে ডেসকোর কর্মকর্তা কর্তৃক হাতেনাতে আটক করা হয়েছে। এই দুই জন হলেন—গাজীপুরের মুন্নুনগরের ইউসুফ হাসান মঈন ও পাবনা সদরের চরতারাপুরের জিলাল উদ্দিন।
আটককৃতদের কাছ থেকে মিটার চালানোর রিমোটসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডেসকো আদালতে বিদ্যুত্ আইনে মামলা (সিআর ১৮৩/২০২১) দায়ের করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
