মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে পৌরসদরসহ ১৬টি ইউনিয়নে স্থাপিত অধিকাংশ সড়ক সোলার বাতি ও হোম সিস্টেম সোলার বাতি অকেজো হয়ে পড়েছে। এতে রাতের বেলা দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষকে। বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমার লাল, বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান টি এম রিপন জানান, সোলার প্যানেল ল্যাম্প পোস্টবাতিতে শহর থেকে গ্রামাঞ্চলের রাস্তাঘাট আলোকিত হলেও অধিকাংশ লাইট এখন অকেজো। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ইতিপূর্বে দায়িত্বরত কর্মকর্তার সময়ে এ সড়ক বাতিগুলো বসানো হয়েছে। বর্তমানে সোলার প্যানেলের জন্য বরাদ্দ নেই।
