মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত মির্জাপুরের ২৩ নম্বর বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম জানান, বিদ্যালয়টির উত্তর পাশে বাউন্ডারি ও মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ পাহলোয়ান বলেন, মাঠে জলবদ্ধতা থাকায় ভবনে ফাঁটল দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বিদ্যালয়টির সার্বিক উন্নয়নের জন্য প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।
