জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের ও ক্ষেতলাল উপজেলার ফসলি জমির পাশ থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছালাখুর গ্রামের ফসলি মাঠ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ক্ষেতলাল উপজেলার দাশরা গ্রামের ফসলি জমির পাশ থেকে এক দোকান শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাওলা ঐ গ্রামের মুনসুর রহমানের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ কুমার দেব ও ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্র নাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
