গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে বজ্রপাতে রওশন আরা (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার খলসি চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আবুল হোসেন স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী ওয়ায়েছ কুরুনি জানান, বাড়ির পাশের জমি থেকে রওশনা আরা গাভি নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে সে আখখেতের আইল থেকে পাশের জমির পানিতে পড়ে যায়। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত্যু ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
