পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবির ছালাখুর গ্রামের ধানখেত থেকে শুক্রবার সকালে অজ্ঞাত এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোক্তার মণ্ডল জানান, শালাইপুর-হিলি রোডের ছালাখুর গ্রামের ধানখেতে বৃহস্পতিবার রাতে কে বা কারা যুবককে শ্বাসরোধে হত্যা করে ফেলে পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, অজ্ঞাত যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে একটি গামছা উদ্ধার করা হয়।
