কিশোরগঞ্জে মলম পার্টির দুই সদস্য গ্রেফতার

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২০:৪৫

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

চেতনানাশক ওষুধ খাইয়ে অটো ছিনতাইয়ের সময় সক্রিয় মলম পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানাপুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রংপুর-বগুড়া তিস্তা সেচ ক্যানেলের মধ্যরাজিব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার দারোগা রেজাউল ইসলামের নেতৃত্বে মলম পার্টির সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।