ডায়নার বায়োপিকে প্রশংসিত স্টুয়ার্ড

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২১:১০

 বিনোদন ডেস্ক

 

দীর্ঘদিন ধরেই সিনেপ্রেমীরা অপেক্ষায় ছিলেন কবে প্রকাশে আসবে আমেরিকান অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ড অভিনীত প্রিন্সেস ডায়ানার বায়োপিক ‘স্পেন্সার’। স্টুয়ার্ডের মুখে ব্রিটিশ ইংরেজি উচ্চারণ শোনার আগ্রহও ছিল প্রবল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। সিনেমাটির প্রথম ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। ট্রেলারটি প্রকাশে আসতেই প্রশংসার জোয়ারে ভাসছেন স্টুয়ার্ডসহ সিনেমাটির অন্যান্য কলাকুশলীরা। সিনেমাটির প্রথম ঝলকে দেখা গেছে, প্রিন্সেস ডায়ানার দামি পোশাক ও খাবারের রুচিবোধের পাশাপাশি আবেগপ্রবণ হতে। সেই সঙ্গে তাকে গুজব ও ক্যামেরাম্যানদের এগিয়ে যেতে দেখা গেছে। ডায়নার চরিত্রে স্টুয়ার্ডের অনবদ্য উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের। যদিও দর্শক প্রত্যাশিত ব্রিটিশ উচ্চারণে মাত্র দুটি শব্দ বলেছেন স্টুয়ার্ড। তবে অনেকেই স্টুয়ার্ডে অভিনয় ক্যারিয়ারের শেষ্ঠ কাজ বলে মন্তব্য করেছেন। জানা গেছে ‘জ্যাকি’ সিনেমার নির্মাতা পাবলো লরেন এই সিনেমাটিতে ১৯৯১ সালের ক্রিসমাস ডে এবং প্রিন্সেস চার্লেসের সঙ্গে তার বিয়ের বিষয়টির পাশাপাশি বেশকিছু ঘটনা তুলে ধরেছেন। সিনেমাটিতে স্টুয়ার্ডের বিপরীতে অভিনয় করেছেন স্যালি হকিংস। ‘স্পেন্সার’ বায়োপিকে স্টুয়ার্ড-স্যালি ছাড়া আরো অভিনয় করেছেন অলগা হেলসিং, এমি ম্যানসন, নিকোলাস কোর্ট, স্টিফেন নাইটসহ অনেকে। সিনেমাটি আগামী ৫ সভেম্বর মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।