ফুটবল স্টেডিয়াম বানিয়ে দিতে চায় স্পেন

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০০:৫০

স্পোর্টস রিপোর্টার

স্পেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাংলাদেশে স্টেডিয়ামে নির্মাণ করে দিতে চায় স্পেন। এমন একটি আলোচনা উঠেছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, স্পেন স্টেডিয়াম দিতে চায় কিন্তু এখনো কোনো আলোচনাই হয়নি। তিনি বলেন, ‘আমিও বেশি কিছু জানি না। বঙ্গবন্ধু স্টেডিয়ামের বদলে এখানে নতুন স্টেডিয়াম বানিয়ে দেওয়ার কথা বলেছে স্পেন। এটা এখনো অনেক দূর।’

যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন বলেন, ‘কথা বলেছে। এখনো ক্লিয়ার কিছু হয়নি। তারা (স্পেন) আগ্রহ ব্যক্ত করেছে। মুখে মুখে আলোচনা হয়েছে। এটা দুই সরকারের মধ্যে হতে পারে। লিখিত কিছুই হয়নি।’ তিনি বলেন, স্পেন এবং বাংলাদেশের মধ্যে জি টু জি পদ্ধতিতে স্টেডিয়াম নির্মাণের বিষয়টি উঠে এসেছে। কোন আলোচনায়ই চূড়ান্ত নয়। সবকিছু এখনও প্রাথমিক পর্যায়। বাফুফে জানিয়েছে, ক্রীড়া প্রতিমন্ত্রী জাপান হতে ঢাকায় ফেরার পর এটা নিয়ে আলোচনা হতে পারে। কারণ স্টেডিয়াম নির্মাণের বিষয়টা অনেক কিছুর ওপর নির্ভর করছে।