বরিশালে করোনা আক্রান্তে ও উপসর্গে আরো আট জনের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২১:৫০

বরিশাল অফিস

বরিশাল বিভাগে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়। করোনায় মৃত পাঁচ জনের মধ্যে বরিশালে দুই জন, পটুয়াখালীতে এক জন ও ভোলায় দুই জন রয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।