কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন মেম্বারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার সেঙ্গুয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজী মো. জাহাঙ্গীর, মমিন সরকার, খোরশেদ আলম, মামুনুর রহমান ভূইয়া, যুবলীগ নেতা আনিছুর রহমান, মানিক প্রধান, ইউপি মেম্বার হান্নান, মেম্বার আলাউদ্দিনের পিতা মোকলেছুর রহমান, স্ত্রী সাহিদা বেগম, কন্যা সুমাইয়া ও শাবনুর। বক্তারা বলেন. সাকিব হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আলাউদ্দিন মেম্বারকে জড়ানো হয়েছে। তাকে শিগিগরই মুক্তি দেওয়া না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।
