মুহম্মদ আনিসুল হক
২৮ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ১৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৮ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা :১ ও ৫। শুভ বার :রবি ও বুধ। শুভ রত্ন :রুবী ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ট্রেড ইউনিয়নকর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বাড়বে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা যেতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। কোনো আশা পূরণ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে।
