ইত্তেফাক রিপোর্ট
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে বৃহস্পতিবার দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের বরেণ্য একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারকে নিয়ে প্রতিনিয়ত এই ধরনের কথা বলা হচ্ছে। এটা অসার। গতকাল শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, আজকে চারদিকে কোন ন্যায় নেই। কোনো সত্য নেই। এদেশের শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমান। তাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। প্রতিনিয়ত তাকে নানাভাবে কটূক্তি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ড.ওবায়দুল ইসলাম,ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।
