জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় আনভীর আদিল খান বাবু গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গতকাল হকি ফেডারেশন জানিয়েছে, আনভীর আদিলকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেছেন। তিনি আশির দশকে জাতীয় হকি দলের দাপুটে গোলকিপার ছিলেন। আনভীর আদিল বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে হকি ফেডারেশন শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
