ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনায় এবং ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
শনিবার (২৮ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া ৩ জনের সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ময়মনসিংহের চার জন ও নেত্রকোনার একজন রয়েছেন।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৪ জন। এর মধ্যে ১৭ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
এদিকে জেলায় একদিনে ৩৬২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ।
ইত্তেফাক/এমআর
