জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এবং করোনা মহামারির মধ্যে খুলনা মহানগরীর অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এক হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।
গতকাল শুক্রবার সকালে রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের উদ্যোগে কোম্পানির করপোরেট সোশ্যাল রেসপনসিবিটির (সিএসআর) কার্যক্রমের আওতায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, আলু, তেল, লবণ, সাবান, মাস্কসহ ১০ দিনের খাদ্য সামগ্রী।
এ সময় সিসিপিপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মো. আসাদ হালিম ও প্রকল্পের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআর
