সিলেট বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে 

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:১০

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৬ জন। আর ৭৭২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় মাত্র ১২৭ জন। 

বিভাগে শনাক্তের হার ১৬ দশমিক ৪৫ শতাংশ। একই সময় সুস্থ হয়েছেন ৩১৬ জন। চিকিৎসাধীন আছেন ৫৮৩ জন। মারা যাওয়া ৬ জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৩ জন। 

এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৫৫ জন। সুনামগঞ্জে ৭২ জন। হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭০ জন মারা গেছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান। 

খুলনা করোনা হাসপাতাল ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোট পরীক্ষার ১৬ দশমিক ৪৫ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১৪ দশমিক ১৬ শতাংশ। সুনামগঞ্জে ১০ দশমিক ৯৯ শতাংশ। হবিগঞ্জে ২৪ দশমিক ১৯ শতাংশ এবং মৌলভীবাজারে ২৩ দশমিক ৫৩ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ১২৭ জনের মধ্যে ৬৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১৫ জন এবং মৌলভীবাজার জেলার ৩৬ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৩২৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬১ জন, হবিগঞ্জে ৬ হাজার ২৮১ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৬৮০ জন রয়েছেন। একই সময়ে সিলেটে ৩১৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। 

বিভাগে এ পর্যন্ত ৪২ হাজার ৯০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৮৯৩ জন। সুনামগঞ্জে ৪ হাজার ৭০৮ জন। হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৫৬ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৯৪৮ জন সুস্থ হয়েছেন।

ময়মনসিংহ মেডিকেলে করোনায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু

এদিকে একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের সকলেই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগে বিভিন্ন হাসপাতালে ৫৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৫১৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন আছেন। 

ইত্তেফাক/এএএম