আপনার রাশিফল

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২০:০৩

মুহম্মদ আনিসুল হক

২৯ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ১৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৯ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৫। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। প্রথম দেখায় কারো প্রতি আকর্ষণবোধ করতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিকক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ঝুঁকি আছে এমন কাজ করা থেকে বিরত থাকুন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। কোনো রকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো থাকতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে যথাযথ চিকিত্সা নিন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। উত্তেজনা পরহাির করুন। পড়াশোনায় মন বসাতে পারবেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উত্তেজনা পরিহার করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।