বিনোদন ডেস্ক
এ সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। পর্ন ভিডিও তৈরি করে অ্যাপের মাধ্যমে প্রকাশের অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার ক’দিন আগেই মুম্বই পুলিশ গ্রেফতার করেছে। রাজের সঙ্গে শিল্পা কতটা জড়িত এ নিয়েই চলছে তদন্ত। তবে এখন অবধি তার জড়িত থাকার বিষয়টির কোনো প্রমাণ পায়নি পুলিশ। এদিকে স্বামীর চিন্তা না করেই শুটিংয়ে মনোযোগী হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘সুপার ড্যান্সার ফোর’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এ নিয়ে সমালোচনার শিকারও হতে হচ্ছে তাকে। এবার সেই সমালোচনাকে পেছনে ফেলে নতুন আলোচনার জন্ম দিলেন শিল্পা। নিজের ইনস্টাগ্রামে ভুল স্বীকার করে একটি পোস্ট করেছেন তিনি। কিন্তু কীসের জন্য এই ভুল স্বীকার করলেন সেই বিষয়টি স্পষ্ট করেননি শিল্পা। শিল্পা তার পোস্টে লিখেছেন, ‘টুকরো টুকরো ভুল না করলে আমরা কখনোই ঘটনাবহুল জীবন পাব না। কিন্তু সেই ভুলগুলো যাতে খুব বিপজ্জনক না হয় বা অন্যের ক্ষতি না করে, সেই দিকে আমাদের নজর দিতে হবে। কিন্তু ভুল আমাদের হবেই।’ তিনি আরো লিখেছেন, ‘ভুল না করলে জীবন আকর্ষক হয় না। ভুল হবেই। ভুল হল এমন একটি জিনিস যা আমরা ভুলে যেতে চাই। কারণ তা থেকে আমরা অনেক কিছু শিখি। আমি ভুল করব। কিন্তু আমি নিজেকে ক্ষমা করব ও তা থেকে শিক্ষা নেব।’ এ মাসের বেশি সময় ধরে চলা নানা বির্তক থেকে শিক্ষা নেওয়া নাকি জীবনের কঠিন পরিস্থিতিকে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর শিক্ষা নিচ্ছেন শিল্পা?—এমন নানা প্রশ্নই এখন আলোচিত হচ্ছে নেটদুনিয়ায়। আবার অনেকেই স্বামীর এই দুঃসময়ে পাশে না থাকাকে দায়িত্বহীনতা বলতেও দ্বিধা করছেন না! তবে শুধু শুটিং আর পোস্টেই সীমাবদ্ধ নেই শিল্পার কার্যক্রম। রাজের গ্রেফতারের পরই স্বাধীনতা দিবসে একটি ভিডিও আপলোড করেন তিনি। যেখানে করোনাকালে দেশকে আর্থিক সাহাস্য করার জন্য ক্যাম্পেইন করেন শিল্পা।
