৩ সিরিজের নতুন ডেস্কটপ বাজারে

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২০:৫২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

নতুন ৩ সিরিজের ডেস্কটপ পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন। আকর্ষণীয় টাওয়ার কেসিংয়ের কাইমান সিরিজের ওই ডেস্কটপগুলোতে থাকছে ইন্টেলের সর্বশেষ ১০ম প্রজন্মের প্রসেসর। দ্রুতগতির এসএসডি স্টোরেজের পাশাপাশি ডেস্কটপগুলোতে আরো রয়েছে ৭২০০ আরপিএম ১ টেরাবাইট হার্ড ড্রাইভ। মেমোরি হিসেবে আছে ৮ গিগাবাইট ২৬৬৬ মেগাহার্জ ডিডিআর৪ র্যামসহ অত্যাধুনিক সব ফিচার। ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী জানান, ওয়ালটনের আভিয়ান ও কাইমান সিরিজের ডেস্কটপগুলো ব্যাপক গ্রাহক চাহিদা পেয়েছে। আভিয়ান সিরিজের ডেস্কটপগুলোতে ব্যবহার করা হয়েছে এএমডি’র রাইজেন সিরিজের প্রসেসর। কাইমান সিরিজের ডেস্কটপে আছে বিশ্বখ্যাত ইন্টেলের প্রসেসর। ওয়ালটনের এসব ডেস্কটপ কেনায় শিক্ষার্থী এবং কর্পোরেট ক্লায়েন্টদের জন্য রয়েছে কিস্তি সুবিধা এবং বিশেষ মূল্যছাড়। এছাড়া কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ওয়ালটনের প্রতিটি ডিজিটাল ডিভাইস কেনায় ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি পাচ্ছেন। নতুন আসা ডেস্কটপের সিরিজগুলো হলো ‘কাইমান ইএক্স বি’, ‘কাইমান ইএক্স জি’ এবং ‘কাইমান ইএক্স প্রো’। এই সিরিজের ডেস্কটপগুলোর দাম শুরু হয়েছে ৩৪ হাজার ৫০০ টাকা থেকে। মডেলভেদে থাকছে ৩ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা।

হাই ডেফিনিশন অডিও ফিচারের সঙ্গে এসব ডেস্কটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল ইউএইচডি৬৩০ ইন্টার্নাল গ্রাফিক্স ও ইন্টেল এইচ৪১০ চিপসেট। সব মডেলের ডেস্কটপে ১ টেরাবাইট হার্ড ড্রাইভের পাশাপাশি একটি মডেলে ১২৮ গিগাবাইট এসএসডি এবং অন্য মডেলগুলোতে ২৫৬ গিগাবাইট এসএসডি’র সমন্বয়ে রয়েছে ডুয়েল স্টোরেজ ব্যবস্থা। পাওয়ার সেকশনে ব্যবহূত হয়েছে ওয়ালটনের নিজস্ব ৮০ প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউনিট। যা গ্রাহকদের জন্য আলাদাভাবেও বাজারজাত করছে ওয়ালটন।