উত্সবমুখর পরিবেশে দারাজের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২০:৫৩

 

আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ, এ দেশে সফলতার সাথে তাদের যাত্রার সাত বছর অতিক্রম করেছে। গত ৭ বছরে দারাজ ই-কমার্স ইকোসিস্টেম তৈরির পাশাপাশি, দেশের ই-কমার্স খাতের দ্রুত বিকাশ ও ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ৭ বছরের যাত্রার এই বর্ণিল মাইলফলক স্মরণীয় করে রাখতে দারাজ বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে নানা কর্মসূচি ও ক্যাম্পেইন। দারাজের পাশে থাকার জন্য এবং তাদের নিরলস প্রচেষ্টার দেয়ার জন্য  সকল ক্রেতা, পৃষ্ঠপোষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ স্বরূপ দারাজ আগামী ২ থেকে ৮ সেপ্টেম্বর #থ্যাংকইউবাংলাদেশ স্লোগানে দারাজ ৭ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন এর আয়োজন করেছে । এ আয়োজনের লক্ষ্য হবে দেশজুড়ে দারাজের সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের বার্তা ছড়িয়ে দেয়া।