গ্রামে সড়কবাতির ব্যবস্থা করা হোক

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:২২

উন্নত জীবনযাপনে শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ অনেক কিছু থেকেই বঞ্চিত। সড়কের পাশে বাতি না থাকায় চুরি-ডাকাতির মতো ঘটনা অহরহ ঘটে গ্রামগুলোতে। অন্ধকারে হাঁটতে গিয়ে অনেকে সাপ ও শিয়ালের খপ্পরে পড়ে। সড়কের পাশে বাতি না থাকায় গ্রামের মানুষের জীবন থাকে হুমকির মুখে। গ্রামের সড়কের পাশে বাতির ব্যবস্থা করা হোক। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সোহেল ইসলাম জাফর, শিক্ষার্থী, ঢাকা কলেজ