আমি বাউবির অধীনে ১৫ ব্যাচের ২০২১ সালের এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী অনলাইনে ১ম ও ২য় বর্ষের ফরম ফিলাপ করেছি। বিশেষ কারণে ৪-১১-২০২০ তারিখে ঢাকার জিনজিরা পিএম উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্র পরিবর্তন করে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে আসার জন্য আবেদন করি। স্টাডি সেন্টার পরিবর্তনের আবেদনের বিষয়টি ৩১-১-২০২১ তারিখে অনুমোদিত হয়। কিন্তু তারপরও নতুন স্টাডি সেন্টার নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে আমার নাম তালিকায় না আসায় আমি চিন্তিত। তাই বাউবি কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
মনিরুজ্জামান খান
শিক্ষার্থী নম্বর ১৫০১০৯৪২০২৩
কিশোরগঞ্জ
