গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
বর্ষাকালে বেড়ে যায় ছাতার চাহিদা। ফলে এ সময় ছাতার দোকানে ভিড় বাড়ে। অনেকে আবার পুরোনো ছাতা মেরামত করতে ছুটেন ছাতা কারিগরদের কাছে। এ সময় তাদের চাহিদা বাড়ায় গঙ্গাচড়ার বিভিন্ন মোড়ে মোড়ে চোখে পড়ে কারিগরদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের কাজ। নতুন ছাতা বিক্রি আর পুরাতন ছাতা মেরামত করাই তাদের কাজ। বর্ষার সময় তারা ব্যস্ত সময় কাটায়। উপজেলার সদর ইউনিয়নের মনাকষা জগারঝাড় এলাকার বাসিন্দা ও ছাতার কারিগর সাইয়েদ খাঁ জানান, ৪০ বছর ধরে ছাতার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। প্রতিদিন ছাতা মেরামত করে ২০০-৫০০ টাকা পর্যন্ত আয় হয়।
