বড়চওনা-হামিদপুর সড়কে ধস

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:২৭

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে সখীপুরের বড়চওনা-কালিহাতী সড়কের হামিদপুর চৌরাস্তা বাজার এলাকায় সড়ক ধসে পড়েছে। এতে বন্ধ হয়ে পড়েছে সড়ক দিয়ে ভারী যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী চালকরা। ট্রাকচালক আলমগীর হোসেন বলেন, সড়কটি ধসে যাওয়ায় প্রায় ১০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ বেশি বেড়েছে। স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মিয়া বলেন, সড়কটির কয়েকটি স্থান ধসে পড়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া অংশ সংস্কার করা হবে।