বিশারীঘাটা খালে ঝুঁকিপূর্ণ সেতু

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:২৭

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জের সদর ইউনিয়নের বিশারীঘাটা খালের ঝুঁকিপূর্ণ সেতুটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সরজমিনে দেখা যায়, সদর ইউনিয়ন পরিষদসংলগ্ন সেতুটির মধ্যখান দেবে গত এক বছর যাবত্ ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। আর এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, ঝুঁকি রোধে যান চলাচল বন্ধ রয়েছে। ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী জানান, সেতুটি পুনর্নির্মাণে ইতিমধ্যে সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, সেতু নির্মাণে সয়েল টেস্টসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুমোদনসাপেক্ষে টেন্ডার আহ্বান করা হবে।