সুজানগরে বন্যাকবলিত এলাকায় সাপের উপদ্রব!

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:২৭

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে বন্যাকবলিত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। বিশেষ করে উপজেলার চরাঞ্চলের বন্যাকবলিত বাড়িঘরে এ উপদ্রব সবচেয়ে বেশি দেখা দিয়েছে। ইতিমধ্যে বিষধর সাপের কামড়ে উপজেলার গুপিনপুর এবং বস্তাল গ্রামে দুই গৃহবধূ মারা গেছেন।  উপজেলার বন্যাকবলিত বস্তাল, শারীরভিটা, চরভবানীপুর, চরসুজানগর ও চরমানিকদীর গ্রামের বাসিন্দারা জানান, বন্যার পানিতে তাদের এলাকার চরাঞ্চল এবং বনজঙ্গল তলিয়ে গেছে। এতে বন্যাকবলিত অধিকাংশ বাড়িঘরে সাপের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে।   উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, বিষধর সাপ কার্বলিক এসিডের গন্ধকে খুব ভয় পায়। কাজেই ঐ সব সাপের উপদ্রব থেকে বাঁচতে বাড়িঘরে কার্বলিক এসিড রাখতে হবে।