ফুলবাড়িয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:২৯

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়িয়ার সুরের পাড় গ্রামে ডোবা থেকে শনিবার দুপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার এসআই  জ্যোতিষ চন্দ্র দেব।

ফুলবাড়িয়া থানার এসআই জ্যোতিষ চন্দ্র দেব জানান, উপজেলার লক্ষ্মীপুর বাজার থেকে শিমুলতলী সড়কের সুরেরপাড় গ্রামের খলিফাবাড়ী সংলগ্ন একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে এলাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ অর্ধগলিত হওয়ায় মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে লাশ ডোবায় পাঁচ/ছয় দিন ধরে পড়ে ছিল। লাশের পড়নে হালকা গোলাপী রঙের গোল গলা গেঞ্জি ও সাদা চেক লুঙ্গি ছিল। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।