নিষিদ্ধ জালে মাছ শিকার করায় জরিমানা

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:২৯

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাত

ভৈরবের মেঘনা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করায় শনিবার সকালে ১৮ জেলেকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ লাখ মিটার অবৈধ কারেন্টজাল, ১ হাজার ফিট রিং জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মেজিস্ট্রেট উপসহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা লতিফুর রহমান সুজন। অভিযানে সহায়তা করে ভৈরব নৌ-থানা পুলিশ।