ত্রিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:২৯

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে শনিবার সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—উপজেলার মঠবাড়ী ইউনিয়নের জয়দা গ্রামের রিমি আক্তার (৬) ও তায়েবা আক্তার (৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী পুকুর থেকে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি ডাক্তার গোলাম মোস্তফা মৃত্যু নিশ্চিত করে জানান, ঐ দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

তায়েবা উপজেলার জয়দা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে ও রিমি উপজেলার বগার বাজার এলাকার রকিবুল ইসলামের মেয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।