নীতি নির্ধারণী সুদের হার বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব কোরিয়া সুদের হার শূন্য দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ করেছে। বিবিসির সংবাদ অনুযায়ী, আগের সুদের হার ছিল রেকর্ড পরিমাণ কম। তিন বছরের মধ্যে এই প্রথম সুদের হার বাড়াল দক্ষিণ কোরিয়া। বাড়তি ঋণ এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ঝুঁকি কমাতে ভারসাম্য তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে দেশটি। মে মাসে দেশটির মূল্যস্ফীতি প্রথম সর্বোচ্চ অবস্থানে ওঠে। এরপর প্রতি মাসেই তা বেড়েছে। জুলাইতে ভোক্তা মূল্যসূচক দাঁড়ায় ২ দশমিক ৬ শতাংশে। এই সূচক ২ শতাংশে রাখার লক্ষ্য দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের।
