সাপ্তাহিক আগ্রহের শীর্ষে সাউথবাংলা ব্যাংক

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:৩৩

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ি সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৮টির বা ৫৭ দশমিক ৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আগের সপ্তাহের মতো বিদায়ি সপ্তাহেও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭ দশমিক ৬০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৩৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ২৮ দশমিক ২১ শতাংশ, জনতা ইনসিওরেন্সের ২৭ দশমিক ৮৭ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের ২৪ দশমিক ০১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২৩ দশমিক ৭০ শতাংশ, আইপিডিসির ২০ দশমিক ৯৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১৮ দশমিক ৬৯ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ১৮ দশমিক ৬৫ শতাংশ, আজিজ পাইপসের ১৭ দশমিক ৭৩ শতাংশ এবং মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার দর ১৬ শতাংশ বেড়েছে।