কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির ৩য় সভা সম্প্রতি ঢাকাস্থ পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। বৈঠকে ব্যাংকের এমডি ও সিইও মসিউল হক চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন
------------------------------------------------------
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিজিএমইএ কর্তৃক মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় উর্মি গ্রুপ, অনন্ত গ্রুপ এবং শিন শিন গ্রুপের কারখানায় গাছের চারা রোপণ করেছেন। বিজিএমইএর সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ ও তানভীর আহমেদ, সাবেক পরিচালক শরীফ জহির, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী এবং উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান সম্প্রতি বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন
--------------------------------------------------------
প্রগতি ইনসিওরেন্স লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের ২০২০ সালের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়
-----------------------------------------------------
নিজেদের সকল পণ্য ও সেবা নিয়ে সম্প্রতি তেজগাঁয়ে রানার মটরস লিমিটেড উদ্বোধন করল ‘রানার ডিসপ্লে সেন্টার’। রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, এমডি ও সিইও রিয়াজুল হক চৌধুরী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করা হয়
