কিরগিজস্তানে জাতীয় ফুটবল দল

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:৩৬

আজ অনুশীলনে নামবে

 স্পোর্টস রিপোর্টার

শুক্রবার রাতে ঢাকা ছেড়েছে জাতীয় ফুটবল দল। গতকাল সকালে কিরগিজস্তানে পৌঁছেছে; কিন্তু অনুশীলনে নামা হয়নি। ডিফেন্ডার তপু বর্মন কিরগিজস্তান বিমানবন্দর থেকে গতকাল ভিডিও বার্তায় জানিয়েছে—প্রথম দিনটা বিশ্রামে কাটাবেন। আজ দ্বিতীয় দিনে অনুশীলনে নামবে ফুটবল দল। ঢাকার সময়ের মধ্যে কিরগিজস্তানের সময় ফারাক নেই। ঢাকার সময়ের সঙ্গে মানিয়ে নিতে সমস্যাও নেই। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে জাতীয় দল কিরগিজস্তান গেছে। সেখানে আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ ৫ সেপ্টেম্বর।

সাফের আগে এই টুর্নামেন্টে প্রস্তুতি নিতে গেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১-১৬ অক্টোবর মালদ্বীপে সাফের আসর বসবে। গতকাল কিরগিজস্তান হতে পাঠানো ভিডিও বার্তায় তপু বর্মন জানিয়েছেন—খেলোয়াড়রা ক্লান্ত বলে বিশ্রাম দেওয়া হয়েছে। কিরগজিস্তানের টুর্নামেন্ট থেকে বাংলার ফুটবলাররা আত্মবিশ্বাস পেতে চায়।  তপু বলেন, ‘আমাদের তিনটা ম্যাচ এটা একটা পজিটিভ ব্যাপার। এরকম বড় দলের বিপক্ষে খেলা হলে আমাদের ধার বাড়বে। কারণ আমরা জানি, কিরগিজস্তান এবং ফিলিস্তিন ফুটবল দল অনেক শক্তিশালী। তাদের বিপক্ষে খেলে আমাদের সাফের প্রস্তুতিটাও ভালো হবে। কারণ এই দলগুলোর সম্পর্কে আমরা ভালো জানি। তাদের সঙ্গে উপমহাদেশের ফুটবল দলগুলোর মধ্যে পার্থক্য আছে। আমরা উপমহাদেশের দল হলেও তাদের সম্পর্কে জানি। শক্তিশালী দলের বিপক্ষে খেললে সাহসটাও অন্য রকম থাকে। তপু মনে করছেন কিরগজিস্তানের টুর্নামেন্ট থেকে নিজ দলের পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো খুঁজে মেরামত করা যাবে। যেটা সাফে যাওয়ার আগে কাজে লাগবে।’

জাতীয় ফুটবলে এবার দেশি খেলোয়াড়দের পাশাপাশি প্রবাসী ফুটবলার দুই জন নেওয়া হয়েছে। এক জন কানাডা প্রবাসী এক জন ফ্রান্স প্রবাসী। তাদের জন্য কিরগজিস্তান হবে এসিড টেস্ট। এই পরীক্ষায় পাশ করলে সাফে জায়গা হবে।

এই ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল দল ৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি খেলবে ফিলিস্তিনের বিপক্ষে। ৭ সেপ্টম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে স্বাগতিক কিরগজিস্তানের বিপক্ষে এবং শেষ ম্যাচটি হবে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তানের অনূর্ধ্ব—২৩ ফুটবল দলের বিপক্ষে। ফুটবল দল নেপালে টুর্নামেন্ট খেলে এবার আরেকটি টুর্নামেন্টে খেলছে। ঢাকায় ফিরে জাতীয় দলে বসুন্ধরা কিংসের সাত ফুটবলার চলে যাবেন ক্লাবের জার্সি লিগের শেষ দিন ম্যাচ খেলতে।  লিগ শেষ হলে আবার প্রস্তুতি শুরু করবে সাফে যাওয়ারা।