কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি এবং বুয়েটের শিক্ষক ড. মিজানুল হক (৭৬) গত শুক্রবার বিকালে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজেউন)। তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা রেখে গেছেন। শনিবার বাদ জোহর করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম এবং পরে গুজাদিয়া আব্দুল হেকিম মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজার পর করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া নামাপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
