মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:৫৫

এম নূরুল ইসলাম

ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এম নূরুল ইসলামের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। তিনি ডেইলি ফিনান্সিয়াল টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক রওশন আরা বেগমের পিতা। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আজ বাদ আসর ঢাকার মগবাজার টি অ্যান্ড টি কলোনি জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বাদ আসর মরহুমের নিজ জেলা চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি গ্রামের মাতবর বাড়িসংলগ্ন কাকণ দিঘীর পাড়স্থ নিজস্ব মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সবাইকে শরিক হয়ে দোয়া করার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে কন্যা ডেইলি ফিনান্সিয়াল টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক রওশন আরা বেগম বিশেষভাবে অনুরোধ করেছেন।

কাজী জাহান আরা বেগম

আজ ২৯ আগস্ট প্রখ্যাত ন্যাপনেতা মরহুম অ্যাডভোকেট কাজী জহিরুল হকের সহধর্মিণী আরমানিটোলা নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের শিক্ষিকা কাজী জাহান আরা বেগমের ১৫তম মৃত্যুবার্ষিকী। যিনি বহু সামাজিক ও প্রগতিশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার মিরপুরের বাসভবনে দোয়া ও দুস্থ এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। মরহুমার পবিবার সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধায়ীদের কাছে দোয়া প্রত্যাশী। —প্রেস বিজ্ঞপ্তি

 

 

০০০