করোনার উত্স নিয়ে চীনকে ‘বলির পাঁঠা’ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র :বেইজিং

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২২:৪২

করোনার উত্স নিয়ে বিতর্ক যেন থামছেই না। এই ভাইরাস চীনের ল্যাবে তৈরি হওয়ার যে গুজব প্রচলিত আছে, তাকে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বলে মনে করে বেইজিং। মার্কিন একটি গোয়েন্দা রিপোর্টে এই দিকের ওপর আলোকপাত করা হয়েছে। এতে বিরক্ত হয়েছে চীন।

ওয়াশিংটনে চীনা দূতাবাস মার্কিন গোয়েন্দা কমিউনিটির বিরুদ্ধে ‘রাজনৈতিক কারচুপির’ অভিযোগ এনেছে। তারা বলেছে, চীনকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে বেইজিংয়র বিরুদ্ধে কোভিড-১৯ মহামারির উত্স সম্পর্কে মূল তথ্য আড়াল করে রাখার অভিযোগ আনার পর চীন এই অভিযোগ করেছে। চীনা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক কারচুপির ভুল পথে ঠেলে দিচ্ছে।’              এতে বলা হয়, ‘গোয়েন্দাদের প্রতিবেদনটি অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।’ তবে যুক্তরাষ্ট্র এখনো কোনো পালটা প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।