পিলখানা হত্যা মামলার এক আসামি গতকাল মারা গেছেন। তার নাম গোলজার হোসেন। গতকাল সকালে গোলজার হোসেনকে অচেতন অবস্থায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, গোলজার হোসেনের বিডিআর সদস্য ছিলেন। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীর নুরপুর গ্রামে। তার বাবার নাম বয়ান শেখ। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
