খুলনা বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১২:৩৭

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের।

রবিবার (২৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার (২৮ আগস্ট) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১২৪ জনের।

মমেক করোনা ইউনিটে ঝরলো আরও ১০ প্রাণ

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ তিনজন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। এছাড়া বাগেরহাট, ঝিনাইদাহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৪৮০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৫১১ জন।

ইত্তেফাক/এমআর