ফ্রান্সে করোনা আইনের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৭:২৬

ফ্রান্সে করোনা আইনের বিরুদ্ধে সপ্তম সপ্তাহের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার (২৮ আগস্ট) দেশজুড়ে দেড় লাখের অধিক মানুষ বিক্ষোভ করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। 

শনিবার সন্ধ্যা নাগাদ কর্তৃপক্ষ ২শ ২২টি পৃথক প্রতিবাদ কর্মসূচির খবর জানিয়েছে। কেবলমাত্র প্যারিসে ১৪ হাজার ৫শ লোক প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে। এ সময়ে ১৬ জনকে আটক করা হয়েছে। এ সময়ে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়।

I'm not a lab rat': more protests held in France against Covid health pass

প্যারিসের বিক্ষোভে অংশ নেয়া হেলেন ভেরোনডিলস বলেন, টিকা কোন সমাধান নয়। বোর্দোতে কিছু বিক্ষোভকারী তাদের শিশুদের টিকা দিতে অস্বীকার করেছে। 

এগারো বছরের এক শিশু বলেছে, আমরা ল্যাবরেটরির  ইঁদুর নই। শিশুটির পিতা বলছে, আমরা একটি স্বাধীন দেশে বাস করছি। গণটিকা কার্যক্রমের কোন যৌক্তিকতা নেই। তিনি টিকা নেয়ার জন্যে পীড়াপীড়িকে ধর্ষণের সাথে তুলনা করেন। 

গত মধ্য জুলাই থেকে ফ্রান্সে কোভিড পাশ চালু হয়। যে কাউকে রেস্টুরেন্টে, থিয়েটারে, সিনেমায় কিংবা ট্রেন ভ্রমণ ও বৃহৎ শপিং মলে যেতে হলে অবশ্যই কোভিড পাশ দেখাতে হবে। কোভিড পাশে টিকা দেয়ার তথ্য কিংবা করোনা নেগেটিভ কথা উল্লেখ থাকবে। 

সরকার বলছে, করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে লোকজনকে টিকা দিতে উৎসাহিত করতেই কোভিড পাশ চালু করা হয়েছে।
 
ইত্তেফাক/এএইচপি