পঞ্চম শ্রেণির বাড়ির কাজ

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৯:১৬

গণিত

দিলীপ কুমার রায় , সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট 

 

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ গণিতের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি । পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে দেখবে ও চর্চায় রাখবে। আজ আমি প্রশ্নকাঠামো অনুযায়ী ২নং চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী আলোচনা করছি   

১। একটি কারখানায়  ৫ দিনে ২৪৫০ টি বাই সাইকেল তৈরী হয় , ৪ সপ্তাহে ঐ কারখানায় কতটি বাইসাইকেল তৈরী হবে ?

ঐ কারখানায় , ৫ দিনে তৈরী হয় ২৪৫০  টি বাইসাইকেল

অতএব ,

১ দিনে তৈরী হয় = ২৪৫০ ¸ ৫ = ৪৯০ টি বাই সাইকেল

“  ৭ দিন বা ১ সপ্তাহে তৈরী হয় = ৪৯০´ ৭ = ৩৪৩০ টি বাইসাইকেল 

“  ৪ সপ্তাহে তৈরী হয় = ৩৪৩০´৪ = ১৩৭২০ টি বাই সাইকেল ।

উত্তর:  ১৩৭২০ টি বাই সাইকেল ।

২। ১২ টি বিস্কুট ও ৩০ টি চকলেটের মুল্য একত্রে ১৯২ টাকা । একটি বিস্কুটের মুল্য ৬ টাকা হলে একটি চকলেটের মুল্য কত ?

সমাধানঃ

 ১ টি বিস্কুটের মুল্য ৬ টাকা

১২ টি বিস্কুটের মুল্য = ৬´১২= ৭২ টাকা  ।

১২ টি বিস্কুট ও ৩০ টি চকলেটের মুল্য একত্রে ১৯২ টাকা

অতএব , ৩০ টি চকলেটের মুল্য ( ১৯২-৭২ ) টাকা = ১২০ টাকা  ।

            ১   “      “         “   = ( ১২০¸৩০ ) = ৪ টাকা

উত্তর:একটি চকলেটের মুল্য = ৪ টাকা ।

৩। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর । পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হলে তাদের প্রত্যেকের বয়স কত ?

সমাধানঃ

যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ।

অতএব ,পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ + ১ গুণ = ৫ গুণ ।

                পুত্রের বয়স = ( ৮০ ¸ ৫ ) বছর = ১৬  বছর  ।

                অতএব , পিতার বয়স = ( ১৬ ´৪ ) বছর = ৬৪ বছর

                উত্তর: পিতার বয়স ৬৪ বছর , পুত্রের বয়স ১৬ বছর ।

                ৪। আজিজ সাহেব নতুন বাড়ীর জন্য ৩৪৬৫০ টাকায় ৪৫ টি বাল্ব এবং ৮ টি ফ্যান কিনলেন । প্রতিটি ফ্যানের ক্রয়মূল্য ৩১৫০  টাকা হলে প্রতিটি বাল্বের ক্রয়মূল্য কত ?

সমাধান:

                  ১ টি ফ্যানের মূল্য ৩১৫০ টাকা

                অতএব , ৮ টি ফ্যানের মূল্য  = ( ৩১৫০´ ৮) = ২৫২০০ টাকা

                ৪৫ টি বাল্ব ও ৮ টি ফ্যানের ক্রয়মুল্য ৩৪৬৫০ টাকা

                                ৮ টি ফ্যানের ক্রয়মুল্য  ২৫২০০ টাকা

                                ৪৫ টি বাল্বের ক্রয় মুল্য = ৯৪৫০ টাকা

                অতএব  ১ টি বাল্বের ক্রয় মুল্য  = ( ৯৪৫০¸৪৫ ) টাকা

                                      = ২১০ টাকা

                উত্তর: প্রতিটি বাল্বের ক্রয়মুল্য  ২১০ টাকা ।