এই সময়ের ছড়া রেবেকা ইসলাম বড় মেয়ে ছবি আঁকে কী দারুণ মিষ্টি! ছোট করে ডিজাইন রোজ কত সৃষ্টি। ছেলেটা কবিতা লেখে উদাসীন দৃষ্টি গান লিখে সুর দেয় যদি হয় বৃষ্টি। খাতা কাটে বাবা রোজ দশ থেকে বিশটি মার লেখা পেন্সিলে বাজারের লিস্টি।