একজনের লোহার সিন্দুকের চাবি হারিয়ে যাওয়ায় সমস্ত জায়গায় তল্লাশ করে আর পায় না, একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। আর একজন বলল, আর চাবি আছে না?
সে উত্সাহের সাথে উত্তর দিল, হাঁ-হাঁ আছে।
লোকটি বলল, সেটি কোথায়?
লোকটা একটু দেমাকের সাথে উত্তর দিল, ‘আমি কি আর অসাবধান লোক? সেটি খুব ভালো জায়গায় রেখেছি—ঐ লোহার সিন্দুকের মধ্যেই সেটি রয়েছে।’
মুন্সেফ বাবু।—(খুব রেগে) তোমার মতো গাধা উকিল কি আর আছে? আমি তো এত স্থানে—
উকিল বাবু।—হুজুর আমার মতো গাধা উকিল আর একটিও দেখি না; যারা ছিল সব মুন্সেফ হয়ে গেছে।
সূত্র: হাসির গল্প/শেখ হবিবর রহমান
