আজ রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় এই ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। নাটকটিতে অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুত্ফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকে।
সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ধারাবাহিক নাটকটি।
