জনদুর্দশা দূর করুন

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২০:৫৬

কক্সবাজার জেলার চকরিয়া থানার ঢেমুশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিশেষ করে মজিদিয়া (দাসখালী) পাড়ার যাতায়াতের একমাত্র রাস্তা, দেখলে মনে হবে চাষোপযোগী জমি! ২০০৫ সালে যখন বিদ্যালয়ে যাওয়া শুরু করি, তখন আমাদের দাদা, জ্যাঠা, চাচা, বাবা এবং প্রবীণ প্রতিবেশীরা মুখে হাসির রেখা ফুটিয়ে বলতেন, একদিন আমাদেরও হবে; মানে যাতায়াতের সুন্দর ব্যবস্থা হবে। কিন্তু তাঁরা কি জানতেন, যাতায়াতের সুব্যবস্থার জন্য আর কত প্রজন্ম অপেক্ষা করতে হবে? দুর্ভাগ্য যে, দাদা গেলেন, জ্যাঠা গেলেন, প্রতিবেশীরা অনেকেই চলে গেলেন, কিন্তু তাঁদের আশা বাস্তবে রূপ পেল না। জানি না, চলাচলযোগ্য রাস্তার জন্য আর কত কাল আমাদের অপেক্ষা করতে হবে? পরিশেষে, যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন—আমাদের দুর্দশা দূর করুন। রাস্তাটি ঠিক করে দিন।

আলী আজগর, দাসখালীপাড়া, ঢেমুশিয়া, চকরিয়া, কক্সবাজার