হাফ পাশ চাই

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২০:৫৭

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের হল ও বাসগুলো বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীই এখন চরম দুর্ভোগ পোহাচ্ছে। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে গিয়ে বাসে দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। ক্যাম্পাসে জরুরি কাজে অনেক শিক্ষার্থীরা বাসে যাতায়াত করে। কিন্তু বাসে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে না হাফ ভাড়া। অনেক সময় কনডাকটরদের কাছে লাঞ্ছিত হতে হয় তাদের। নির্ধারিত আসন ছাড়াও অতিরিক্ত যাত্রী বহন করে বাসের হেলপাররা। অনেক শিক্ষার্থী বাসের সিটে বসতে না পেরেও দিচ্ছে অতিরিক্ত ভাড়া। এই করোনা মহামারির জন্য অনেক শিক্ষার্থীর টিউশন বন্ধ। অর্তাত্ বন্ধ আয়ের উত্স। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হোক।

সোহেল ইসলাম জাফর

শিক্ষার্থী, ঢাকা কলেজ