রাজারহাটে গোখাদ্যের চরম সংকট

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:১৭

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাটে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। চারণ ভূমিগুলো পানিতে ডুবে যাওয়ায় এ সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও খামারিরা। বোতলার পাড় গ্রামের হারুন মিয়া বলেন, আমার দুটি গরু আছে। বাজারে খাদ্যের যে দাম তাতে করে নিজের খাবার কিনি, না গরুর খাবার কিনি এ নিয়ে চিন্তায় আছি। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জোবাইদুল কবীর জানান, গোখাদ্যের জন্য খামারিরা খড়ের ওপর অধিক নির্ভরশীল হয়ে পড়েছেন। তিনি বলেন, খড়ের পরিবর্তে পতিত জমিতে বিভিন্ন জাতের ঘাস, ভুট্টা ইত্যাদি আবাদ করে খামারিরা খড়ের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে পারেন।